ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ইরান ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছে গাড়িতে মিললো গলিত লাশ

একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  4:38 PM

news image

গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, সেই দেশ একদিনে ঠিক হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আপনারা যদি ৭২ এবং ৭৩ সালের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, সেই সময় দেশ কীভাবে চলছিল। একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না। তিনি বলেন, মূল দেখার বিষয় হচ্ছে আমরা চেষ্টাটা করছি কিনা। একইসাথে সরকার নিজেরা কোনো অন্যায় কাজ করছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। তিনি আরও বলেন, আমরা সাতটি বিষয়কে সামনে রেখে আগাচ্ছি। এগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম