ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

একটানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  11:06 AM

news image

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে। বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন এ তথ্য জানিয়েছেন। ইসি জানায়, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে বলে জানান ইসি।

এর আগে, সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল। তারও আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়। এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম