ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো বই: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  8:07 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই আর এই বই শেখ হাসিনা প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দিচ্ছে। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয় ঠিক তেমনি লেখাপড়ায় আরও মনোযোগী হয়। রবিবার (০১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি কারণ গত বছর গুলোতে এই বই উৎসব করতে পারিনি। আল্লাহর রহমতে আমরা এখন সুরক্ষিত বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ বছর বই উৎসব করতে পারেছি। মন্ত্রী আরও বলেন,

১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে তাদের জন্য ১৭ লাখ বই মানিকগঞ্জে দেওয়া হয়েছে, অন্যদিকে সারা দেশে ৪ কোটি ছেলে মেয়ে বিনামূল্যে এই নতুন বই পাবে। সরকার হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে শিক্ষার্থীদের যা কিনা বিশ্বের আর কোনো দেশে নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম