ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

এই সরকার দেশের অর্থনীতি নষ্ট করেছে, যুব সমাজকে নষ্ট করেছে: জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  4:27 PM

news image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকারের শিরায় শিরায় দুর্নীতি মিশে আছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, এই সরকার দেশের অর্থনীতি নষ্ট করেছে, যুব সমাজকে নষ্ট করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করে ফেলেছে। দেশে শান্তি নিয়ে আসতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। ক্ষমতাসীন সরকার ইতিহাস বিকৃত করে দেশের পরিবেশ নষ্ট করছে। তিনি বলেন, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। দেশটাকে আওয়ামী লীগ পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ এখন পুরোপুরি বৈষম্যের শিকার। সারাদেশে গোয়েন্দা নিয়োগের মাধ্যমে দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। স্মার্ট বাংলাদেশের নামে দেশটাকে জেলখানায় পরিণত করা হচ্ছে। জি এম কাদের আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে অরাজকতা করছে। মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করছে। এখন দেশের মানুষের রাজনৈতিক অধিকার নেই। আমরা চাই দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। এ জন্য আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম