ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৩,  3:04 PM

news image

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিসহ চার দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় সড়কে অবস্থান নিয়েছেন তারা। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন তারা।

তাদের দাবিগুলো হলো:

১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না।

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড প্রকাশিত রুটিন ছবি আকারে দেয়া হলো।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম