ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  3:53 PM

news image

নেত্রকোনার কলমাকান্দায় এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় উর্ষিয়া সুলতানা (১৯) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উর্ষিয়া ওই এলাকার মোবারক হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উর্ষিয়া রংছাতি দাখিল মাদ্রাসা থেকে মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯০ পায়। পরে ২০২২ সালে সে কলমাকান্দা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বুধবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়।

এবার সে আশা করেছিল জিপিএ-৫ পাবে। কিন্তু ফল প্রকাশিত হলে সে জানতে পারে জিপিএ ৩.৪২ পয়েন্ট পেয়েছে। এর পর থেকে সে কান্নাকাটি শুরু করে। পরে বুধবার বিকালে ঘরের একটি কক্ষে বিষপানে আত্মহত্যা করে সে। কলমাকান্দা সরকারি কলেজের প্রভাষক রাজন সাহা রূপন বলেন, মেয়েটি যেহেতু ভালো ছাত্রী, সেহেতু বোর্ডে খাতা চ্যালেঞ্জের সুযোগ ছিল। কিন্তু কিছু না বুঝেই সে এমন ঘটনা ঘটিয়ে ফেলল। বিষয়টি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সূত্র : যুগান্তর 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম