ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪,  4:45 PM

news image

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত হয়। সবশেষ গত ১১ আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও আগুনে প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম