ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস জুনে সড়কে ৪৩৮ প্রাণহানি, ৫৬ জনই শিশু খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিয়মিত তদারকির নির্দেশ গারো পাহাড়ে হাতি-মানুষ রক্ষায় বসছে এআই প্রযুক্তি

এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  4:44 PM

news image

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা রুটিন প্রকাশ করা হয়েছে। এর আগে সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৮ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
রুটিন দেখতে এখানে ক্লিক করুন।‌

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম