ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

এইচএসসির পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  1:11 PM

news image

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। তবে ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত করা গেলেও ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।  এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ জুন) ফরম পূরণের শেষ দিন ছিল। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। আগামী ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হলে এবং দ্রুত চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ না এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম