ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এইচএসসিতে ‘এ মাইনাস’ পেয়েছেন দীঘি

#

বিনোদন প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:47 PM

news image

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়ে ‘এ মাইনাস’ গ্রেডে কৃতকার্য হয়েছেন তিনি। ফলের ব্যাপারটি মানবজমিনকে নিশ্চিত করে দীঘি বলেন, কিছুক্ষণ আগেই রেজাল্ট পেলাম। আমি ৩.৭৫ পেয়ে পাস করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে শিক্ষাজীবনে আরও ভালো করতে পারি। দীঘি স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। প্রসঙ্গত, অভিনেতা সুব্রত বড়ুয়া ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘি।‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের একটি সিনেমায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম