ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

এইচএসসিতে সরকারি বৃত্তি পাবেন ১০ হাজার ৫০০ শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  12:52 PM

news image

২০২৩ সালের এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এসব তথ্য জানানো হয়। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ঢাকা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ময়মনসিংহ বোর্ডে ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে। এছাড়া বরিশাল বোর্ডে ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি, যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম