ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এআই নিয়ে মানুষের ভয় যৌক্তিক: স্যাম অল্টম্যান

#

আইটি ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:00 AM

news image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত সক্ষমতা বাড়িয়ে চলায় এটি নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আশঙ্কাকে যৌক্তিক বলে মনে করেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। একই সঙ্গে এআই থেকে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি দেখা দিলে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় সেলসফোর্স আয়োজিত ড্রিমফোর্স সম্মেলনে বক্তব্য দেন অল্টম্যান। সেখানে তিনি বলেন, এআই নিয়ে বিশ্ববাসীর ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাঁর ভাষ্য, আগে যেসব সম্ভাব্য ক্ষতির কথা কল্পনা করতে অনেক বেশি ভাবনার প্রয়োজন হতো, শক্তিশালী এআইয়ের বিকাশের ফলে এখন সেসব ঝুঁকি সহজেই উপলব্ধি করা সম্ভব হচ্ছে।


এআই খাতে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতা থাকলেও নিরাপত্তার বিষয়টি প্রতিষ্ঠানগুলোর গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মনে করেন অল্টম্যান। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা যত দ্রুত বাড়ছে, নিরাপত্তাব্যবস্থাকেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে হবে। তা সম্ভব না হলে প্রযুক্তির উন্নয়ন ধীর করা কিংবা প্রয়োজনের ক্ষেত্রে সাময়িকভাবে থামিয়ে দেওয়ার মানসিকতাও থাকতে হবে।


মানুষের আস্থা অর্জনের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন ওপেনএআই প্রধান। তিনি বলেন, এআই শিল্পকে এমনভাবে পরিচালিত হতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো সঠিক সিদ্ধান্ত নেবে—এমন বিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়। এ জন্য বিভিন্ন এআই প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা নিয়ে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পক্ষেও মত দেন তিনি।


অল্টম্যানের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন শক্তিশালী এআই ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না, তা নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেও উদ্বেগ রয়েছে। অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই সম্প্রতি সবচেয়ে উন্নত এআই প্রযুক্তি তৈরির গতি কিছুটা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে এআই গবেষণা সম্পূর্ণ বন্ধ করার পক্ষে অবস্থান নেননি তিনি। বরং স্বাধীন মূল্যায়ন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং সরকারের ভূমিকা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আমোদেই।


এদিকে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের অবস্থান ভিন্ন। তাঁর মতে, এআইয়ের নিরাপত্তা মূলত প্রকৌশলগত একটি সমস্যা; এ জন্য নতুন আইন প্রণয়নের প্রয়োজন নেই।


উন্নত এআই ব্যবস্থাপনায় সরকারি ভূমিকার বিষয়েও অবস্থান জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে একটি কেন্দ্রীয় কাঠামো প্রতিষ্ঠা, সরকারি পর্যায়ে শক্তিশালী মূল্যায়ন ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এআই নির্মাতাদের জবাবদিহির আওতায় আনার প্রস্তাব দিয়েছে। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম