ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  2:15 PM

news image

ঋণ দেয়ার ক্ষেত্রে গ্রাহকের সক্ষমতা যাচাই করে অর্থায়ন করতে এবং ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রফতানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে। তবে ব্যাংকগুলো যেন শুধু বড় ব্যবসায়ীদের পেছনেই না ছুটে, সেজন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনুৎপাদনশীল খাত হলেও এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে। এদিকে, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে; যদিও তা সম্পূর্ণ না। তবে আগামীতে যেন আরও কঠিন সময়ের সম্মুখীন হতে না হয়; তার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীতে রাজনৈতিক, আমলাতান্ত্রিক জটিলতা ও বাঁধা আসতে পারে। সেগুলোকে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। তাই সবাই এক হয়ে কাজ করাও আহ্বান জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের নিয়মনীতি পালন করতে হবে। এর মধ্যেই মানুষের সেবা দেয়ার চেষ্টা করতে হবে। উপদেষ্টা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এসব খাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্ব বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম