ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  10:58 AM

news image

ঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে গ্রাহককে নোটিশ দিতে হবে

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক গতকাল রবিবার একটি প্রজ্ঞাপন জারি করে সব তফশিলি ব্যাংককে নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যেসব ঋণ হিসাব ‘মন্দ’ ও ‘ক্ষতিকর’ হিসেবে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, সেসব ঋণ অবলোপন করা যাবে। নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে মন্দ ও ক্ষতিকর শ্রেণির ঋণ অবলোপন করতে পারবে। প্রজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ নতুন বিধান হলো, ঋণ অবলোপন করার আগে ঋণগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট ঋণ হিসাব অবলোপন করার অন্তত ৩০ কার্যদিবস আগে ঋণগ্রহীতাকে লিখিতভাবে নোটিশ দিতে হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে মওকুফকৃত ঋণ পুনরুদ্ধারে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যেতে পারে। এই প্রণোদনা ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালার আওতায় দিতে হবে। তাই যেসব ব্যাংকের বর্তমানে অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত নগদ প্রণোদনা নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এ ধরনের নীতি প্রণয়ন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম