ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঊর্ধ্বগতিতে সংক্রমণ: উদাসীনতা করোনা পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  10:56 AM

news image

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। নিয়ন্ত্রণ মাত্রা ছাপিয়ে শনাক্তের হার এখন ১৫ শতাংশ। তবু বিস্তার নিয়ন্ত্রণের উদ্যোগ নেই জনজীবনে। স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। উদাসীনতা করোনা পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এজন্য প্রয়োজনে আবারও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন তারা। কর্মব্যস্ত জনজীবন। দেখে বোঝার উপায় নেই বিশ্বজুড়ে চলা মহামারী এখনো থামেনি। মাস্ক নেই বেশিরভাগের। প্রয়োজনীয়তাও দেখেননা কেউ কেউ। জনবহুল শহরে সামাজিক দূরত্ব মেনে চলাতো এমনিতেও দুরহ।

হাসপাতালে সেবাগ্রহীতাদের চিত্রও একই রকম। প্রায় সব হাসপাতালেই আছে করোনা ইউনিট। তবু অনেকের মাথায় সে ভাবনা নেই। মাস্ক বা স্বাস্থ্যবিধি পালন কেবল ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ। এ বিষয়ে শেখ হাসিনা বার্ন ইন. হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক বলেন, যে রোগ যেমন তাকে সেভাবে সামাল দিয়তে হয়। রোগ যদি মশাবাহিত হয় তবে মশা দমন করতে হয় আর যদি রোগ শ্বাসনালীর রোগ হয় তবে শ্বাসনালীকে প্রতিরক্ষার মধ্যে রাখতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এ মুহূর্তে আমাদের কোনো কিছুই কার্যকর হবে না বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, করোনায় জটিল পরিস্থিতি এড়াতে ভূমিকা রাখতে পারে ভ্যাকসিন। কিন্তু করোনা নির্মূলের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তাই সংক্রমণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি এড়ানোর সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম