ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৩,  10:53 AM

news image

ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। খবর এনডিটিভির হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে। খবরে বলা হয়, উড়োজাহাজটিতে হরপাল, তার ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এক ইঞ্জিনের উড়োজাহাজটি মুরওয়া হীরার খনির কাছেই বিধ্বস্ত হয়। খনিটির আংশিক মালিকানা আছে রিওজিমের। হরপালের ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি উড়োজাহাজটি চালাচ্ছিলেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম