ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

উড়িয়ে দেওয়া হলো খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২৫,  4:53 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল। গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। এ ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি হামলার বিষয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম