ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উল্লাপাড়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৩,  10:56 AM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে। উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম