ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:03 PM

news image

ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসরকে সামনে রেখে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে উরুগুয়ে। তবে এই দলে জায়গা হয়নি দীর্ঘদিনের সারথী অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির। আগামী ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে উরুগুয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। দলের দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই ঘোষিত দলে এসেছে কয়েকজন নতুন মুখ। সুয়ারেজ-কাভানির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন লিভারপুল তারকা দারউইন নুনেজ।

চিলি ও ইকুয়েডরের বিপক্ষে উরুগুয়ের স্কোয়াড :

গোলরক্ষক : সার্জিও রোচেত, ফ্রাঙ্কো ইসরায়েল ও সান্তিয়াগো মেলে।

ডিফেন্ডার : সান্তিয়াগো বুয়েনো, ব্রুনো মেন্দেজ, সেবাস্তিয়ান কাসারেস, পুমা রদ্রিগেজ, মাথিয়াস অলিভিয়েরা, হোয়াকুইন পিকুইয়ারেজ, মাতিয়াস ভিনা ও লুকাস ওলাজা।

মিডফিল্ডার : ফেদেরিকো ভালভার্দে, নাহিতান নান্দেজ, ফেলিপে কারবালো, এমিলিয়ানো মার্টিনেজ, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুজ।

ফরোয়ার্ড : অগাস্টিন কানোব্বিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ফাকুন্দো তোরেস, ব্রিয়ান রদ্রিগেজ, ফাকুন্দো পেলিস্ত্রি, ক্রিস্টিয়ান অলিভিয়েরা, ম্যাক্সি গোমেজ ও ডারউইন নুনেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম