ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

উরুগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২২,  10:06 AM

news image

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের মাটিতে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত হয়। সেই কষ্ট দীর্ঘ দিন ধরে বয়ে বেড়াতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এর জন্য যেমন সমালোচনার মুখে পড়েছে তেমনে বিশ্বজুড়ে ট্রোলের শিকারও হয়েছে সেলেসাওরা। এবার ৭ গোল দিয়ে সে কষ্টের স্মৃতি কিছুটা হলেও লাঘব করতে পেরেছে ব্রাজিল। প্রতিবেশি উরুগুয়েকে ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টরনেয়ো ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-২০ এর ফাইনালে মুখোমুখি হয় দল দুইটি। যেখানে উরুগুয়ে এক প্রকার বিধ্বস্ত করেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সোমবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ ও উরুগুয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় পাঁচবারের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এরপর ৩৪ ও ৪৪ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে ৩-০তে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতি থেকে ফেরার ৮ মিনিটের মাথায় গোল ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৫৩ মিনিটে চতুর্থ গোল পায় ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিটের পর যেন দুর্বল হয়ে পড়ে উরুগুয়ের ডিফেন্ডাররা। ৮১, ৮৩ ও ৮৫ পাঁচ মিনিটের মধ্যে আরও তিনবার উরুগুয়ের জালে বল জড়ায় ব্রাজিলের যুবারা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ সাতবার প্রতিপক্ষের জাল খুঁজে পেলেও তারা একবারও পায়নি। ব্রাজিলের মার্কোস লিওনার্দো একাই চার গোলের পাশাপাশি এক এ্যাসিস্ট করেন।  এর আগে গত ১১ জনু ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল। তারও আগে ৯ জুন প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে হারায় ৫-২ গোলে। সব মিলিয়ে তিন ম্যাচে ১৬ গোল দিয়েছে সেলেসাওরা। উল্লেখ্য, ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচ আসরের চ্যাম্পিয়ন। এছাড়াও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ১১ বারের চ্যাম্পিয়ন তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম