ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

উপাচার্য পদত্যাগ না করায় শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  1:57 PM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ না করায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। অন্যদিকে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা।

এদিকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে সময় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার নামের এক শিক্ষার্থী বুধবার ১২টার মধ্যে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সেচ্ছায় পদত্যাগেরে আল্টিমেটাম দেন। পদত্যাগ না করলে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম