ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস রেলে জ্বালানি সরবরাহ কমেছে, মজুদ তেল দিয়ে ট্রেন চলবে ১৫-২০ দিন সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল সপ্তাহে ২ দিন হোম অফিসের পরিপত্র নিয়ে যা জানাল মন্ত্রণালয়

উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  3:09 PM

news image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা শপথ নিচ্ছেন। আজ রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যাদের নাম আলোচনায়: নতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।  সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।  বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম