ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  1:51 PM

news image

জনসংখ্যার প্রবল চাপ সত্ত্বেও চিকিৎসকদের সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। তাই প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের দায়িত্বে কোনো অবহেলা করা যাবে না। রোগীর চাপ থাকলেও সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। যথাযথ রোগ নির্ণয় করার জন্য চিকিৎসকদের গুরুত্ব দেয়ার অনুরোধ করেন সরকার প্রধান। রোগীর আত্মবিশ্বাস সৃষ্টিতে চিকিৎসক বড় ভূমিকা পালন করে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায় তখন চিকিৎসা, ওষুধের থেকেও ডাক্তারের দুটো কথা সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’ ‘বলা হয় চিকিৎসক নেই, চিকিৎসক সংকট। করোনার সময় আমরা অনেক চিকিৎসক নিয়োগ দিয়েছি। এখন আগের মতো সংকট থাকার কথা নয়। সামনেও চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।’ তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে চিকিৎসকরা থাকতে চায় না। তাহলে গ্রামের মানুষ সেবা পাবে কোথায়? এখন উপজেলা পর্যায়ে সব সুযোগ-সুবিধাই দেয়া হচ্ছে। তবুও কোথাও কোথাও চিকিৎসকদের খুঁজে না পাওয়ার অভিযোগ আসে। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’এ সময় স্বাস্থ্যবিষয়ক গবেষণা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের গবেষণা ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এখন এ খাতে বাজেটও বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। করোনার সময়ও বিদেশি রাষ্ট্রের ওপর আমাদের কম নির্ভর করতে হয়েছে।’ গবেষণা কাজ ভালো হলে একটা সময় আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারব বলেও মনে করেন রাষ্ট্রপ্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম