ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

উপজেলা নির্বাচন : সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৪,  1:02 PM

news image

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সারাদেশের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার (সংশ্লিষ্ট), রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে এই বৈঠকে নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবে ইসি। ওইদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটিতে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাচন সুষ্ঠু করার বিষয় নিয়ে আন্তমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম