ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

উপজেলা নির্বাচনের তফসিল চলতি মাসেই

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  2:45 PM

news image

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে প্রথম ধাপের তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। অশোক কুমার দেবনাথ জানান, মোট ৪০০টির বেশি উপজেলায় নির্বাচন হবে। তবে কয় ধাপে উপজেলার নির্বাচন হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সবশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে বিভাগওয়ারি ৪টি ধাপে এবং যেসব উপজেলার মেয়াদ পরে পূর্ণ হয়েছিল সেগুলো নিয়ে আরেকটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করেছিল কেএম নুরুল হুদা কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম