ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩,  10:47 PM

news image

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলে আঘাত হানা শুরু করেছে। ঘূর্ণিঝড়টি কক্সবাজারের কুতুবদিয়া দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করে। এটি ভোর ৪টার মধ্যে উপকূল অতিক্রম শেষ করতে পারে। আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘হামুন’কে অতিপ্রবল ঘূর্ণিঝড় বলা হলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানার আগে শক্তি হারায় ঘূর্ণিঝড়টি। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার কাছ দিয়ে পরবর্তী ৮-১০ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এদিকে ঘূর্ণিঝড় হামুনের আঘাতের সতর্কতা হিসেবে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম