ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

উন্নয়ন প্রকল্প তদারকিতে ডিসিদের প্রস্তাব নাকচ করলেন পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  3:39 PM

news image

স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে তা নাকচ করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে এ কথা জানান মন্ত্রী। এম এ মান্নান বলেন, জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে নজরদারির ক্ষমতা বাড়ানোর কথা বলেছেন জেলা প্রশাসকরা। কিন্তু আমরা তাতে সম্মতি দেইনি। তাদেরকে বিদ্যমান আইনে সে ক্ষমতা দেওয়া রয়েছে। তারা যেকোনো সময় যেকোনো প্রকল্পের খোঁজ খবর নিতে পারেন। পরিকল্পনামন্ত্রী বলেন,

আমিও ডিসি ছিলাম। আমি মনে করি কমিটি করার প্রয়োজন নেই। যথেষ্ট দায়িত্ব ও ক্ষমতা ডিসিদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াতে প্রত্যেক বিভাগে বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কার্যালয় খোলা হবে বলেও জানান মন্ত্রী। এম এ মান্নান বলেন, 'সহায়তা' শব্দটি ব্যবহারের ক্ষেত্রে ডিসিদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন সহযোগীরা যে সহায়তা করে, তা খুবই সামান্য। আমরা ঋণ নেই এবং সেগুলো পরিশোধ করি। তারা উন্নয়ন সহযোগী কিন্তু দাতা সংস্থা নয়। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ডিসিদের আরও দ্রুত সহায়তা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম