ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  2:01 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে। বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে। শনিবার (২২ জুলাই) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংঘাত, রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। তিনি আরও বলেন, বিএনপি সাড়ে ১৪ বছরের কোনো আন্দোলন করতে পারেনি। তারা তারেক জিয়াকে দিয়ে দল চালিয়ে লুটপাট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে কোনো ধরনের দ্বিতীয় নেতৃত্ব সৃষ্টি করেননি। সেতুমন্ত্রী বলেন, ফখরুল নোয়াখালীতে এসে বিষোদগার করেছে। সে হয়তো জানে না, নোয়াখালী বিএনপির ঘাটি না, আওয়ামী লীগের ঘাটি। বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবেন। বিএনপির আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। যে তাণ্ডব করেছে, তারও জবাব আমাদের দিতে হবে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ভিসা নীতিকে শেখ হাসিনা ভয় করে না, কোনো রক্ত চক্ষুকে ভয় করে না। প্রয়োজনে শেখ হাসিনা ডালভাত খাবে, তবুও কারো কাছে মাথানত করবে না। শেখ হাসিনার বড় শক্তি জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। অনুষ্ঠানে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম