ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬,  4:42 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ডের উদ্বোধনের আগেই আড়াই হাজার টাকা জমা হয়েছে ঢাকার কড়াইল বস্তিবাসীর অ্যাকাউন্টে। তাই তাদের চোখেমুখে এখন ঈদ আনন্দ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে বলে জানা গেছে। ঈদের আগে এই রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে তারা আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন। এই কর্মসূচির আওতায় এবার চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে ফ্যামিলি কার্ডে বিতরণে থাকবে না কোনো দলীয় প্রভাব এবং নিশ্চিত করা হবে স্বচ্ছতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম