ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  3:10 PM

news image

বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সংখ্যালঘুরা ভোটে সহিংসতার আশঙ্কা করছেন- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, এটা যারা আশঙ্কা করছেন তারাই বলতে পারবেন। আমাদের পক্ষ থেকে স্পষ্ট যে, এখন পর্যন্ত বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে কমিশন মনে করছে। পরবর্তীতে কোনো যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কমিশন আইনিভাবে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান ইসি সচিব। মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভা করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। এসময় সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানান যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে অংশ নিতে না পারে, একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বলেন, সম্প্রীতির বাংলাদেশ মোট চারটি প্রস্তাবনা রেখেছে। প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়। আর ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম