ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই: জামায়াত আমির চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

উদ্ধার কাজে যোগ দিয়েছে রুস্তম

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১,  8:01 PM

news image

পদ্মার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে চতুর্থ দিনের কাজ চলছে। যোগ দিয়েছে আরেকটি উদ্ধারকারী জাহাজ রুস্তম। শনিবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায় উদ্ধারকারি জাহাজ রুস্তম। আগে থেকেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা। এখন পর্যন্ত ১১টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফেরিতে ১৭টি ট্রাক ও ১৬টি মোটরসাইকেল ছিলো। এর আগে বলা হয়েছিল, ফেরি উদ্ধারে চাঁদপুর থেকে আনা হবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে। তথ্য মতে, এই প্রত্যয়ের ধারণ ক্ষমতা মাত্র ২৫০ টন আর পানিতে নিমজ্জিত ফেরিটির ওজন প্রায় ১ হাজার টনের মতো। আমাতন শাহ’র ওজনের কথা শোনার পর শেষমেশ  পিছু হটে প্রত্যয়। উল্লেখ্য, গত বুধবার সকাল ৯টায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। আর ঘাটে আসার পর পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পরে ডুবে যায়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম