ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

উদ্ধারকাজ সমাপ্ত করল তুরস্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  10:24 AM

news image

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার। এখনো অনেক মানুষ নিখোঁজ। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত এলাকায় চলছে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি। এর মধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক। খবর রয়টার্স ও বিবিসির। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ এলাকায় উদ্ধার অভিযানের সমাপ্তি টানার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সিজির। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) তিনি জানান, রাত থেকেই বেশির ভাগ এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হবে। তবে নিখোঁজ মানুষের সংখ্যা কত, তা নির্দিষ্ট করে জানাচ্ছে না তুরস্ক বা সিরিয়া। এদিকে নিখোঁজ ব্যক্তিদের আশায় এখনো প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনেরা। প্রিয়জনকে জীবিত না পেলেও তাঁরা অন্তত লাশটা চান। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের এই আকুতি উদ্ধারকারীদের প্রতি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পকবলিত আড়াই কোটির বেশি মানুষের বর্তমানে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূকম্পনপীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ কোটির বেশি। এর মধ্যে ৭০ লাখই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম