ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

উত্তেজনা বাড়িয়ে লোহিত সাগরে আরেকটি জাহাজে হামলা চালাল হুথিরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৪,  10:51 AM

news image

উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর সেটিতে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনও জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যেকোনও ধরনের আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি ইসরায়েলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধেও মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে সতর্ক করে দিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে বেশ কয়েকটি ইসরায়েলি জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যেকোনও জাহাজ চলাচল নিষিদ্ধ করে। যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এরপর ইয়েমেনি সেনাবাহিনীর মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করে। -সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম