ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

উত্তর অঞ্চলে শীত কবে জানালো বিডব্লিউওটি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  5:41 PM

news image

আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তবে সারাদেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়। সেই সাথে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি বলেও জান সংস্থাটি।  বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এটি কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ, আগামী ৮ নভেম্বর থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে।  এই সময়টা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী। ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সকল শাকসবজি চাষ শুরু করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের বিষয়ে সংস্থাটির পূর্বাভাস, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।  তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টি বলয় আসতে পারে বলে জানায় সংস্থাটি। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম