ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

উত্তরে বাড়ছে শীত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। বিশেষ করে খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের মানুষ ও নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র পরিবারগুলো বাড়তি দুর্ভোগে পড়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ—এ তথ্য নিশ্চিত করেছে রাজারহাট আবহাওয়া অফিস। এ অবস্থায় শীতজয় করে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে বের হতে বাধ্য হচ্ছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকসহ নানা পেশার মানুষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিন দিন শীত আরও বাড়ছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম