ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

উত্তরা-মতিঝিল মেট্রোরেলের ভাড়া ১০০ টাকা খুব বেশি নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  2:21 PM

news image

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্ধারিত ভাড়া ১০০ টাকা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মেট্রোরেলে এসি সুবিধাসহ অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া স্টেশনগুলোর পরিবেশ অনেক সুন্দর। সুতরাং, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্ধারিত ভাড়া ১০০ টাকা খুব বেশি নয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন,

আজ থেকে ৪০ বছর আগে কলকাতায় মেট্রোরেল হয়েছে। আমি সেই রেলে চড়েছি। তবে ৪০ বছর আগের ভাড়ার সঙ্গে এখনকার ভাড়া মিলবে না। এখন সংরক্ষণ কাজ থেকে শুরু করে সব কিছুতেই খরচ বেড়েছে। তাই ভাড়ার ব্যবধান তো হবেই। ড. শামসুল আলম বলেন, অনেকে ভাড়ার বিষয়ে কথা বলেছেন। তারা কোন বিষয়টিকে বেইস ধরছেন আমার বুজে আসে না। দেখতে হবে মেট্রোরেল সময়মতো চলে কিনা। তবে মেট্রোরেল যাতে মুড়ির টিন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে ১০০ টাকা ভাড়া হতেই পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম