ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এখন দৃশ্যমান

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  2:04 PM

news image

এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেলের কাজ। এবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের সর্বশেষ স্প্যান বসলো। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়। তবে স্পেনগুলোতে এখনো রেললাইন বসানোর কাজ চলছে। শেষ স্প্যান বসানো সম্পর্কে চানতে চাইলে জাপানি সিকিউরিটি কনসালটেন্ট ক্যান সিমুজু বলেন, এইটা অবশ্যই আনন্দের। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়।

এখনো অনেক কাজ বাকি। এইটা প্রথম স্টেশন। বাকি স্টেশনের কাজগুলোও দ্রুত শুরু করতে হবে। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে। সূত্র : জাগোনিউজ২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম