ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

উত্তরায় বিমান বিধ্বস্ত : ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  10:48 AM

news image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর যে ৮ জনের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে, তারা হলেন বাগেরহাটের গনি শেখের মেয়ে ফাতেমা আক্তার (৯), বরিশালের সামিউল করিম (৯), কুষ্টিয়ার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯), ঢাকার রফিক মোল্লাহর মেয়ে শারিয়া আক্তার (১৩), ঢাকার নুসরাত জাহান আনিকা (১০), ঢাকার মুকুল সালাউদ্দিনের ছেলে সাদ সালাউদ্দিন এবং গাজীপুরের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)। অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম