ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৩,  11:45 AM

news image

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যোগ দিয়েছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন বেলা ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম