ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

উত্তরায় ফিল্মি স্টাইলে র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৫,  5:33 PM

news image

রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‍্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’ ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়। এদিন দুপুরে র‌্যাব- ১ এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি যদি র‌্যাবের হন সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পড়ে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম