ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  12:06 PM

news image

ঢাকার উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৮) নামে এ যুবক নিহত হয়েছেন। নিহত যুবক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে ভাড়া বাড়িতে বসবাস করতেন। উত্তরার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হসিব আল মাহফুজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,

‘নিহত দেলোয়ার রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ নিউরোসায়েন্স হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়েছে।’ ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান হসিব আল মাহফুজ। তিনি বলেন, ‘প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম