ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

উত্তরায় নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪, আহত ২

#

নাসরিন পারভীন

১৫ আগস্ট, ২০২২,  9:35 PM

news image

উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয় এর সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গার্ডারের নীচে গাড়ির ভেতরে রয়েছেন-এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু। এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে,সাধারণ জনগনও সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেইন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে, এতে প্রাইভেট কারের ভিতরে থাকা ছয়জন চাপা পড়েন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম