ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেয়া যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:55 PM

news image

রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলফাজ (২৩) ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। এদিকে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেফতার কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশায় থাকা মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এদিকে ঘটনার ঘণ্টা দুয়েক পর স্থানীয় জনতা ওই দুই যুবককে  আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এঘটনায় আজ সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম