ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

উত্তরায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  1:03 PM

news image

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রেললাইন দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের সন্তান নাজমুল ইসলাম (৩৪) ও নেত্রকোনা জেলার বাসিন্দা অন্তরা (২২)। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে কর্মস্থল থেকে কাজ শেষে তারা রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় পেছন থেকে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তরা। নাজমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন অবস্থিত। অফিস থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায়, অন্তরার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম