ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায় ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

উত্তরায় রিকশার গ্যারেজে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  10:31 AM

news image

রাজধানীর উত্তরা কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে একে একে দগ্ধ ৮ জনই মারা গেলেন। সবশেষ শাহিন (২৫) নামে এক রিকশাচালক শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মধ্যরাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮ জনের সবাই মারা গেছেন। মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। বর্তমানে কামারপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. হাসান আলী। এর আগে গত ৬ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় বিস্ফোরণে আটজন দগ্ধ হন।  প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)। মর্মান্তিত এ দুর্ঘটনায় তাদের সবাই এখন না ফেরার দেশে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম