ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধের ‌‘সমাপ্তি দেখছে’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট লাইফ সাপোর্টে

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  4:34 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একাধিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় ৬০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে।  এদিকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও খবর পাওয়া গেছে। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (২১ ‍জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৬০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম