ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

উত্তরখানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  12:47 PM

news image

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বাসায় আগুন লেগে নানা-নাতিসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাতে উত্তরখান বড়বাগের একটি টিনশেড বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাতেই দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেনঃ আব্দুল মালেক (৬০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান ইসলাম (৪)। দগ্ধ সাফওয়ানের মা লামিয়া আফরিন বৈশাখি জানান, উত্তরখান বড়বাগে তাদের নিজস্ব টিনশেড বাসা। বাসায় লাইনের গ্যাসের সমস্যার কারণে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বুধবার রাতে বাসায় গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তারা। এ সময় তার বাবা আব্দুল মালেক রান্না ঘরে দিয়াশলাই জ্বালিয়ে দেখছিলেন কোথা থেকে লিকেজ হচ্ছে। তখনই আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা ৩ জন দগ্ধ হন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, বুধবার রাতে শিশুসহ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এদের মধ্য সাফওয়ানের ১৮ শতাংশ, মালেকের ২০ শতাংশ ও নাজমা বেগমের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম