ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে লুটিয়ে পড়লেন পাইলট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  11:17 AM

news image

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলট উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার ভোরে বেঙ্গালুরু বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। ঘটনার পর পরই অসুস্থ পাইলটকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ভোরে এআই ২৪১৪ নম্বর ফ্লাইটটি দিল্লির উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত পাইলটের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি ফ্লাইট পরিচালনা করতে পারেননি। পরে আরেকজন পাইলট দায়িত্ব গ্রহণ করে যাত্রীদের নিয়ে বিমানটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিকল্প পাইলট দিয়ে ফ্লাইট পরিচালনা করায় স্বস্তি ফেরে। বিমানটি শেষ পর্যন্ত নিরাপদেই দিল্লিতে পৌঁছায়। বিমান সংস্থাটি আরও জানায়, “বর্তমানে ওই পাইটল স্থিতিশীল আছেন এবং হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।” সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম