ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

উড়ন্ত বিমানে নারীকে ধর্ষণের অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  11:15 AM

news image

মাঝ আকাশে ধর্ষণের শিকার এক নারী। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনে যাওয়ার সময় ঘটে যায় এই ঘটনা। বিমানটি হিথ্রো বিমানবন্দরে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই ধর্ষণের অভিযোগ ৪০ বছর বয়সী ওই ব্যক্তিতে আটক করে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, নিউজার্সি থেকে লন্ডনের জন্য ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ৪০ বছর বয়সী ওই বিট্রিশ নারী। তার অভিযোগ, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সুযোগে অভিযুক্ত তার কেবিনে ঢুকে পড়ে। বলপূর্বক তার ওপর চড়াও হয় এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পরই নির্যাতিতা বিমান সেবিকাদের কাছে অভিযোগ জানান এবং তাদের মাধ্যমেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়। 

বিমানটি হিথ্রো বিমানবন্দরে নামা মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ কিছু জানায়নি। লোকটিকে হেফাজতে নেওয়ার পর হিথ্রোতে পুলিশ বিমানের বিলাসবহুল কেবিনে ফরেনসিক অনুসন্ধান চালায়। তদন্তকারীরা তার আঙুলের ছাপ এবং একটি ডিএনএ নমুনা নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী পরস্পরের অপরিচিত হলেও বিমান উড্ডয়নের আগে লাউঞ্জে তাদের গল্প করতেএবং খেতে দেখা গেছে বলে একটি সূত্র পুলিশকে জানিয়েছে।  এদিকে এই ঘটনার পর ওই বিমান সংস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। অনেকেই মনে করছেন রাতের সফরের ক্ষেত্রে ফের যদি এই ধরনের ঘটনা ঘটলে কোথায় যাবেন মাঝ আকাশে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম