ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

উচ্চ স্বরে আজান দেওয়া নিষিদ্ধ করল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  5:16 PM

news image

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির দেশটির মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থী নেতা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থী ইতামার বেন গিভির। এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, তিনি নীতিটি চালু করতে পেরে ‘গর্বিত’। এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত থামবেন না কট্টর ডানপন্থী। হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম